**"দেশপ্রেমের সংগীত: একটি প্রস্তাবনা"**
আমার সুপারিশকৃত জাতীয় সংগীতটি অত্যন্ত আবেগময় ও দেশপ্রেমে পরিপূর্ণ। এটি বাংলাদেশের স্বাধীনতা, শহীদদের আত্মত্যাগ, এবং মাতৃভূমির প্রতি আমাদের গভীর ভালোবাসাকে ফুটিয়ে তোলে। পাশাপাশি, এটি জাতির ঐক্য, ধর্মীয় সহনশীলতা, এবং শত্রুর বিরুদ্ধে সাহসী প্রতিরোধের গুরুত্বকেও প্রকাশ করে। একটি সুন্দর ও অনুপ্রেরণাময় বক্তব্য রচনা করা হয়েছে, যা বাংলাদেশ এবং তার জনগণের প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন ঘটায়।
এ ধরনের কবিতা যদি জাতীয় সংগীতের বিকল্প হিসেবে বিবেচিত হয়, তবে এটি জাতিকে একত্রিত করার এবং দেশের জন্য আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম হতে পারে।
ইঞ্চি ইঞ্চি মাটি
ইঞ্চি ইঞ্চি মাটি, সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা।
শত্রু বা হানাদার, একটি কনাও তার, কেড়ে নিতে কেউ পারবে না।।
রঙ্গের তুলিতে আঁকা, সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি।
লক্ষ শহী* দ গাজী, রেখেছে জীবন বাজী, করেছে স্বাধীন এই মাটি।
বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ।
ধন্য ধন্য আমি, সবার চাইতে দামি, বাংলা মাটির সন্তান।।
বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান।
সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি, জীবন দিয়েছি কোরবান।।
চারিদিকে দুশমন, ভেঙ্গোনা ভেঙ্গোনা মন, সাহস জমিয়ে রাখো বুকে।
ঈমা* ন জিন্দা করে, জিহা* দের হুংকারে, পরাজিত করো শত্রুকে।।
চারিদিকে গাদ্দার, ভিনদেশি তাবে*দার, সজাগ দৃষ্টি রাখো সবে।
সকল মীরজাফর, বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে।।
বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ।
ধন্য ধন্য আমি, সবার চাইতে দামী, বাংলা মাটির সন্তান।।
বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান।
সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি, জীবন দিয়েছি কোরবান।।
শান্ত মাটির নিচে, এখনো ঘুমিয়ে আছে, অগণিত সাধু আউ* লিয়া।
সোহরাওয়ার্দী, শেরে বাংলা, ভাসানী, আছে মুজিব, ওসমানী ও জিয়া।।
শহীদ তিতুর দেশে, মুক্ত স্বাধীন বেসে, সবুজ লাল পতাকা ওড়ে।
সময়ে ঝড়ের বেগে, চেতনায় উঠবে জেগে,জাগ্রত কোটি অন্তরে।।
বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান।
বুকের র* ক্ত ঢেলে, রেখেছি সবাই মিলে, মাতৃভাষার সম্মান।।
বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান।
এ মাটির বুক হতে, বাজবে সারা জগতে, বিশ্ব মানবতার গান।।
অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাধন বড় বেশি।
হিন্দু মুসলমান, বৌদ্ধ বা খ্রিষ্টান, বাঙালি পাহাড়ি এক দেশি।।
কেন তবে সংঘাত, কেন কীসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে।
সমরে বক্ষ পাতি, হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে।।
বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ।
ধন্য ধন্য আমি, সবার চাইতে দামী, বাংলা মাটির সন্তান।।
বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান।
সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি, জীবন দিয়েছি কোরবান।।
ইঞ্চি ইঞ্চি মাটি, সোনার চাইতে খাঁটি, নগদ র* ক্ত দিয়ে কেনা।
কসম সেই খোদার, একটি কনাও তার, কেড়ে নিতে কেউ পারবে না।।
রঙ্গের তুলিতে আঁকা, সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি।
লক্ষ শহীদ গাজী, রেখেছে জীবন বাজী, করেছে স্বাধীন এই মাটি।।
বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ।
ধন্য ধন্য আমি, সবার চাইতে দামী, বাংলা মাটির সন্তান।।
বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান।
সোনার জন্মভূমি, তোমার জন্য আমি, জীবন দিয়েছি কোরবান।।